রাজনীতি
একটি শক্তি বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে : সালাহউদ্দিন
২৬ বাংলা টিভি 23-Jan-2026 25
একটি শক্তি বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে : সালাহউদ্দিন
নিউজ ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “যারা ভারতের পক্ষে রাজনীতি করেছে, তারা ভারতে পালিয়ে গেছে। দেশে এখন আরেকটি শক্তি রয়েছে, যারা বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে।বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের রাজনৈতিক শক্তি ”
শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে তার পরিণতি সবার জন্যই ভয়াবহ হবে—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এই নেতা।
তিনি আরও বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে এসেছে। শহীদদের আত্মত্যাগের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
news@26banglatv.com